কাদের জন্য Side income?
চাকরি করেন ?
পড়াশোনা করেন ?
প্রবাসী ?
Housewife ?
অথবা নিজের কিছু একটা করতে চান?
তাহলে আপনার জন্য Side income হতে পারে একটি ভালো শুরু।
আপনার সময়, Skill বা Interest এগুলোর যেকোনো একটিই হতে পারে আপনার নতুন Side Income এর শুরু।
Side income শুরু করতে কত টাকা লাগে ?
Side income শুরু করতে কত টাকা লাগবে এটা Depends করে কোন ধরনের income বা ব্যবসা করতে চায় সেটার উপর।
কেউ নিজেদের skills দিয়ে Service Business শুরু করতে পারে, উনার তেমন investment লাগবে না। শুধু website , content , strategy , ads এইসব এর জন্য টাকা লাগবে।
যারা e commerce বা online business করতে চায় উনাদের Digital marketing invest ছাড়া ও products কিনতে , packaging করতে , operate করতে extra টাকা লাগবে।
এইভাবেই যে যেভাবেই করতে চাই সেটার জন্য আলাদা ভাবে invest করতে হয় বা আলাদা ভাবে টাকা লাগে।
আনুমানিকভাবে একটা Side income বা Side business চালু করতে মিনিমাম ৫০,০০০ থেকে ৭০,০০০ টাকা লাগবেই।
এটা একদম মিনিমামটা আইডিয়া দেয়ার জন্য বলা। তবে Business mind নিয়ে থাকতে হবে। কারণ অনেকেই Income করতে চায় কিন্তু investment করতে চায় না। দোষ অবশ্যই তাদের না , কারণ বর্তমানে অনেকেই অল্প টাকা দিয়ে অফার দেখায় এরপর মাঝ পথে সব শেষ হয়ে যায়।
তাই শুরু করলে বা ব্যবসা করতে চাইলে Long-Term চিন্তা নিয়ে শুরু করলে ভালো। কারণ ব্যবসা ১/২ দিনের জন্য হয় না। আর invest ছাড়া ব্যবসা হয় না।
তবে এটা ঠিক শুরুতে কম পরিসরে investment নিয়ে আগানো ভালো। যদি সঠিক ধারণা বা অভিজ্ঞতা না থাকলে। আমাদের কাছে অনেকেই আসছে যারা বিভিন্ন ভাবে এইসব মিথ্যা প্রলোভনে ধরা খেয়ে হতাশ হয়েছেন।
তাই বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে ধারণা নিয়ে বলতে পারি ব্যবসা বা আয় করতে চাইলে আগে ব্যবসায়ীদের মতো চিন্তা বা mindset রাখবেন। এতে হতাশ হবেন না অন্তত। কারণ শর্টকাটে কোন ব্যবসা হয় না।
যা হয় তা প্রতারণা , না হয় অবৈধ উপায়ে আয়।
আয় আসতে কত সময় লাগবে ?
ধরুন কেউ Side income করতে স্টেশনে একটা দোকান দিলো তাহলে উনার প্রথম দিন থেকে আয় হবে।
আবার কেউ অনলাইনে ক্যাটারিং সার্ভিস শুরু করলো উনার হয়তো ৭/১০ দিনে অর্ডার আসতে পারে।
যারা Skills বা Service দিয়ে শুরু করবে উনার হয়তো কিছু দিনের মতো সময় লাগবে।
সব কিছু আসলে নির্ভর করে আপনার idea + research + market demands + skills + marketing + experience + consistency ও পরিস্থিতির উপর।
কারণ যে প্রথম দিন লোকের ভিড়ে , স্টেশনে দোকান দিয়ে আয় করেন উনি সেটা অনলাইনে করলে কখনোই সম্ভব হবে না।
কারণ অনলাইনে প্রচার হতে , সেট আপ করতে ও সময় লাগে।
অন্য দিকে ফুটপাতে বা রাস্তায় আপনি করতে পারবেন কিনা! আপনার সে।পরিস্থিতি আছে কিনা , সম্ভব কিনা সব কিছু নির্ভর করবে।
তবে সব কিছু আপনার উপর নির্ভর। মানে আপনার যদি জরুরী আয় দরকার হয়, সময় থাকে , ফুটপাতে বা স্টেশনে বসে ও কিছু বিক্রি করলে সমস্যা হবে না , তাহলে দিনে দিনে আয় করা সম্ভব।
কিন্তু আপনার সময় , পরিস্থিতি না মিললে তাহলে সম্ভব নয়।
তবে এইখানে আরো একটা মজার বিষয় আছে সেটা হচ্ছে , ফুটপাতে আপনি কি বিক্রি করবেন! কিভাবে বিক্রি করবেন এটা ও একটা গুরুত্বপূর্ণ বিষয়।
কারণ মানুষ আপনার কাছে কেন আসবে এটা বের করতে হবে।
স্টেশনে আরো দোকান থাকতে আপনার কাছে কেন আসবে?
তাই এইখানে ও Research + ideas + experience লাগবে।
আমাদের অভিজ্ঞতা ও কাজের আলোকে আপনার ২ থেকে ৬ মাস সময়কে মনে করে proper সময়।
এর আগে ও অনেকের আয় হয়েছে বা হচ্ছে। আমরা সবার সুবিধার্থে standards সময় এটাকে মনে করি।
মানে মোটামুটি Side income বা side business শুরু করার ২ থেকে ৬ মাসের মধ্যে বা আশেপাশে আপনার আয় সম্ভব।
Side income নিয়ে প্রশ্ন ও উত্তর :
শুধু চাকরি বা মূল ব্যবসার আয়ের ওপর নির্ভর না করে অতিরিক্তভাবে যে আয় করা হয়, তাকে Side Income বা অতিরিক্ত আয় বলা হয়। অর্থাৎ আপনার মূল কাজের পাশাপাশি অন্য কোনো কাজ, ব্যবসা বা সেবা থেকে নিয়মিত বা অনিয়মিত আয় হলে সেটিই আপনার Side Income।
অনলাইনে পণ্য বিক্রি করা, Transport services, Startup, Freelancing করা, Online Consultancy, Affiliate Marketing কিংবা নিজের কোনো Skill দিয়ে Service দেওয়া এসব Side Income এর উদাহরণ হতে পারে।
প্রথমে নিজের Skill, Interest, সময় এবং Budget বুঝতে হবে। এরপর এমন একটি কাজ বা Business নির্বাচন করতে হবে যার বাজারে চাহিদা আছে এবং আপনি নিয়মিত সময় দিতে পারবেন।
যেমন, আপনার Brand promoter হলে ছোট Business এর জন্য Promotional Service দিতে পারেন। আবার Product Business করতে চাইলে অল্প কিছু পণ্য নিয়ে বিক্রি শুরু করতে পারেন।
Side Income শুরু করার জন্য নির্দিষ্ট কোনো টাকা নেই। আপনি কী ধরনের কাজ করছেন তার ওপর Budget নির্ভর করে।
Service based Side income অনেক সময় ৳20,ooo –৳30,000 দিয়েও শুরু করা সম্ভব। আর Product based Online Business শুরু করতে ৳35,000 –৳50,000 বা তার বেশি লাগতে পারে। তবে শুরুতেই বড় বিনিয়োগ না করে ছোট পরিসরে Test করা ভালো।
প্রথম আয় পেতে কারও কয়েক সপ্তাহ, আবার কারও ২–৬ মাস বা তারও বেশি সময় লাগতে পারে। এটি Business Type, Skill, Marketing, Customer Demand এবং আপনার নিয়মিত কাজের ওপর নির্ভর করে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো Side Income মানেই দ্রুত টাকা আয় নয়। সঠিক কাজ নির্বাচন, ধৈর্য, নিয়মিত চেষ্টা এবং Customer এর প্রয়োজন বোঝার মাধ্যমে ধীরে ধীরে এটিকে একটি স্থায়ী আয়ের উৎসে পরিণত করা যায়।
ছোট করে শুরু করুন। শিখুন। Test করুন। তারপর ধীরে ধীরে Grow করুন।
আপনি কি চান ! ২০২৭ সালের মধ্যে নিজের একটা Side income থাকুক।
তাহলে “Pratibeshi side income partner” প্রোগ্রামে জয়েন হতে পারেন।
যেখানে আপনার partner হিসেবে শুরু থেকে earning পর্যন্ত pratibeshi সাথে থাকবে।


